আসসালামু আলাইকুম। SEO শেখার এই পরবে আপনাদের স্বাগতম। আশা করি মহান আল্লাহ্
তায়ালার রহমতে সবাই ভাল আছেন, আমিও তার দয়ায় আলহামদুলিল্লাহ্ বেশ ভালই আছি। কাজের চাপে অনেক দিন পর পোস্ট করলাম। আশা করি আপনারা
কিছু মাইন্ড করেন নাই। তো যাই হোক এবার কাজের কথায় আসি।
সাইট তৈরি করার জন্য সবচেয়ে আগে যে
কাজটি করতে হবে তা হল আপনাকে আগে ঠিক করতে হবে যে কোন কিওয়ার্ড নিয়ে আপনি সাইট
বানাবেন। যে কোন ওয়েবসাইট তৈরির প্রথম ধাপ হল সঠিক কীওয়ার্ড নির্বাচন করা। আর এই
কাজটি করতে পারলে আপনি ধরে রাখতে পারেন যে আপনার সাইটের সফলতা ২৫% হয়ে গেছে, এরপর
শুধু দরকার হবে সঠিক ভাবে পোস্ট করা। তো আজকে আমরা আমাদের সাইটের জন্য সঠিক
কীওয়ার্ড কিভাবে পাব তার জন্য একটি মারাত্তক টুলবারের সাথে পরিচয় করিয়ে দিব। এটার
নাম হল- google adword tool
এর সাহায্যে আপনি যে কোন কিওয়ার্ড
গুগলে প্রতি মাসে কি পরিমাণ সার্চ পরে এবং এটি নিয়ে কাজ করলে আপনাকে কতটা কষ্ট
করতে হবে অর্থাৎ এর কম্পিটিশন কত
তাও জানতে পারবেন।
এর
জন্য প্রথমে আপনি www.google.com এ যান তারপর keyword লিখে সার্চ দেন। প্রথমেই
যে রেজাল্ট টি আসে তাতে ক্লিক করুন। দেখুন পেইজটি লোড হচ্ছে। আপনাকে আগে থাকতে গুগল
এ লগইন অবস্থায় থাকতে হবে, যদি না থাকেন তাহলে জিমেইল দিয়ে লগইন করে নিতে হবে। এবার
দেখুন পেইজ এ উপরে একটা ফাকা ঘর আছে, সেখানে আপনি কোন কিওয়ার্ড লিখুন। এবার নিচে
দেখুন united state লেখা আছে সেটা কেটে দিন। এবার নিচে captcha entry করুন, এবার search এ ক্লিক করুন,
এবার দেখুন আপনি যে কিওয়ার্ড লিখেছেন সেটি এবং এর সাথে ওই রিলেটেড আরও অনেক
কিওয়ার্ড এর সব ডাটা আপনার সামনে দেখাচ্ছে। এবার এমন একটি কিওয়ার্ড খুজে বের করুন
যাতে সার্চ ভাল পড়ে কিন্তু কম্পিটিশন কম।
আশা
করি সবাই বুঝতে পেরেছেন।
No comments:
Post a Comment